EyeHelps ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কিভাবে তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সংরক্ষণ করি তা নিচে বর্ণনা করা হলো।

১. আমরা কি তথ্য সংগ্রহ করি?

  • রেজিস্ট্রেশন তথ্য: আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল, বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রতিষ্ঠানের নাম।
  • রোগীর ডাটা: আপনি যখন কোনো প্রেসক্রিপশন তৈরি করেন, তখন রোগীর নাম, বয়স এবং ক্লিনিক্যাল তথ্য আমাদের ডাটাবেসে এনক্রিপ্টেড অবস্থায় সেভ থাকে।
  • ব্যবহারের তথ্য: আপনি কিভাবে অ্যাপটি ব্যবহার করছেন সে সম্পর্কিত লগ ডাটা (যেমন লগইন টাইম)।

২. তথ্যের ব্যবহার

আমরা আপনার তথ্য শুধুমাত্র নিম্নলিখিত কারণে ব্যবহার করি:

  • আপনার একাউন্ট পরিচালনা এবং সাবস্ক্রিপশন নিশ্চিত করতে।
  • আপনাকে কাস্টমাইজড প্রেসক্রিপশন প্যাড এবং রিপোর্ট প্রদান করতে।
  • জরুরি প্রয়োজনে সাপোর্ট প্রদান করতে।

৩. ডাটা শেয়ারিং

আমরা তৃতীয় কোনো পক্ষের (Third Party) কাছে আপনার বা আপনার রোগীর তথ্য বিক্রি বা শেয়ার করি না। শুধুমাত্র আইনানুগ বাধ্যবাধকতা থাকলে আমরা তথ্য প্রকাশ করতে পারি।

৪. ডাটা সুরক্ষা (Security)

আপনার সকল ডাটা আমাদের সুরক্ষিত সার্ভারে সংরক্ষিত থাকে। পাসওয়ার্ডগুলো এনক্রিপ্টেড (Encrypted) অবস্থায় থাকে, যা এমনকি আমরাও দেখতে পাই না। তবে ইন্টারনেটে কোনো কিছুই ১০০% নিরাপদ নয়, তাই আপনার পাসওয়ার্ড কারো সাথে শেয়ার না করার অনুরোধ রইলো।

৫. কুকিজ (Cookies)

আপনাকে লগইন অবস্থায় রাখতে এবং সাইটের গতি বাড়াতে আমরা কুকিজ ব্যবহার করি।


এই পলিসি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ইমেইল করুন: support@eyehelps.com